করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে : ডব্লিউএইচও প্রধান - The News Lion

করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে : ডব্লিউএইচও প্রধান




আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস ল্যাবে তৈরি হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে ভাইরাসটি যে প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে সে বিষয়ে বলে পুনরায় নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। 


 কোভিড-১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘এগুলো আমাদের জানা সকল প্রকাশনা এবং যদি এর কিছু পরিবর্তন হয় তবে তা সঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিত। ডব্লিউএইচও বিজ্ঞান এবং প্রমাণে বিশ্বাস করে। সে কারণেই আমরা বলে থাকি- বিজ্ঞান, সমাধান এবং সংহতি।’


 ভাইরাসটির উৎস সম্পর্কে বিভিন্ন গবেষণায় অতিমাত্রায় প্রমাণিত হয়েছে যে কোভিড-১৯ বা সার্স-কোভ-২ কোনো ল্যাব থেকে নয় বরং প্রাকৃতিকভাবেই উদ্ভূত হয়েছিল।  ভাইরাসটি প্রাকৃতিক নয়, এটি ল্যাবে সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলা প্রবাসী এক চীনা বিজ্ঞানী তার অভিযোগকে সমর্থন করে প্রমাণ প্রকাশের প্রতিশ্রুতি দেয়ার পরপরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। 


প্রাণঘাতী এ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে এবং নিয়ন্ত্রণে না আনা গেলে বিশ্বজুড়ে এটি কতটা খারাপভাবে প্রভাব ফেলতে পারে সে বিষয়টি জনসম্মুখে আসার অনেক আগে থেকেই চীন সরকার ও ডব্লিউএইচও জানত বলেও দাবি করেছেন চীনা ওই ভাইরোলজিস্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.